কুবিতে প্রাতিষ্ঠানিক ইমেইল চালু

২৫ নভেম্বর ২০২০, ০৩:৪৮ PM
নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন

নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের সনাক্তকরণ করতে প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করলো কুমিল্লা বিশ্বদ্যিালয় প্রশাসন।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

ই-মেইল উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন মোঃ তোফায়েল আহমেদ, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মোঃ মাসুদুল হাসান ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ১৫ দিন পর থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সেবাটি গ্রহণ করতে পারবে।

এই কার্যক্রমটি কুমিল্লা বিশ্বদ্যিালয়ের আইসিটি সেল-এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950