পরীক্ষার অনুমতি চেয়ে ইউজিসিকে চিঠি দেবে কুবি

২৫ নভেম্বর ২০২০, ০৩:২১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) সিন্ডিকেট সভার শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

এর আগে সকালে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “এক দফা এক দাবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চাই”, “খুলছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষা হল?”, “আটক শুধু আমরাই, নিয়োগ পরীক্ষা বন্ধ নাই”- ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা দেয়ার দাবি জানায়। এছাড়া মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।

স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক বলে জানিয়ে রেজিস্ট্রার বলেন, ‘আমরা সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ইউজিসির কাছে পরীক্ষার অনুমতি চেয়ে আমরা আবেদন করবো। অনুমতি পেলেই আমরা পরীক্ষা নিয়ে নিব। কমিটি কে আমরা বলে দিয়েছি যেন সকল কার্যক্রম প্রস্তুত করে রাখা হয়।’

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬