শিক্ষাপ্রতিষ্ঠানের চাপও শিক্ষার্থী আত্মহত্যার কারণ

১৪ নভেম্বর ২০২০, ০৯:২৯ PM
ভার্চুয়াল সেমিনারে বক্তব্যে রাখছেন অধ্যাপক সাদেকা হালিম

ভার্চুয়াল সেমিনারে বক্তব্যে রাখছেন অধ্যাপক সাদেকা হালিম © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেশার ক্রিয়েটও শিক্ষার্থী আত্মহত্যার একটি কারণ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ‘করোনাকালীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বিষয়ে করনীয়’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে এ মন্তব্য করেছেন তিনি।

অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সপ্তাহ খানেক ধরে কেবলমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বেশকিছু আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করছি। হয়তো শিক্ষার্থীরা অনেকেই বলছে যে, তাদের ব্যক্তিগত সর্ম্পক, বাবা-মার সাথে অনেক দিন ধরে থাকছে। এসব কারণে আত্মহত্যা করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে, যখন স্টুডেন্টরা সাধারণ একটা পিয়ার গ্রুপে থাকে তখন তারা যতটা না হেলথি থাকে, এখন কিন্তু তারা সেই হেলথি অবস্থায় নেই। তার ওপরে একটা প্রেশার কিন্তু আমরা বিভিন্নভাবে ক্রিয়েটও করছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্রিয়েট করছি। 

তিনি বলেন, করোনা শুধু শিক্ষাখাতকে উদ্বিগ্ন করেছে তা নয়। দেশের স্বাস্থ্য, শিল্প, অবকাঠামোসহ সব খাতকে নতুন করে ভাবতে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্যা সংস্থা বলেছে, এই মহামারী আমদেরকে যেভাবে ক্ষতিগ্রস্থ করেছে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শিক্ষাখাত এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে আমাদের মানসিক-মনস্তাত্ত্বিক জগত।

তিনি বলেন, আমরা অনেক কিছু নিয়ে আলাপ-আলোচনা করি। তবে যে জিনিসটা একবারে টাচ করছি না, সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক জায়গা। করোনাকালে আমাদের মনস্তাত্ত্বিক জায়গটা কতটুকু ভালো আছে? তাই আমরা বলেছিলাম যে, প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত হয়ে চেয়েছি যে শিক্ষার্থীরা কেমন আছে তা জানার প্রয়োজন। তাদের মনোজগতটাকে একটু স্বস্তি দেয়া এবং চাঙ্গা রাখার জন্য। কিন্তু পরবর্তীতে সেটা আর হয়ে উঠেনি।

জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬