গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের

১১ নভেম্বর ২০২০, ০৬:১৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২০-২১ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এ পরীক্ষা অনলাইনে না নিয়ে সরাসরি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। 

আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩০তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যেসকল বর্ষ/ সিমেস্টারের অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ অষ্টম সিমেস্টারের সমাপনী পরীক্ষা ও মাষ্টার্স দ্বিতীয় সিমেস্টারের সমাপনী পরীক্ষা গ্রহণ বাকী রয়েছে তা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার সরকারি সিদ্ধান্ত রয়েছে, এরপরে যদি সরকারি ঘোষণায় একাডেমিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় কেবলমাত্র তবেই স্বাস্থ্যবিধি (আবাসিক হল না খুলে) মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রমে স্থবিরতা থাকায় অনেক শিক্ষার্থীর মাঝে হতাশা বিরাজ করছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই স্থগিত হওয়া শেষ বর্ষের পরীক্ষাগুলো নেওয়ার পাশাপাশি যে সকল বিভাগের রেজাল্ট প্রকাশ হওয়ার বাকী রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার জন্য বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছি।

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ডিসেম্বরে, শিক্ষামন্ত্রীর বক্তব…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950