বিএনপি করোনায় আক্রান্ত: ডা. জাফরুল্লাহ

০২ অক্টোবর ২০২০, ০৪:২৯ PM
মানববন্ধনে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

মানববন্ধনে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী © সংগৃহীত

বিএনপি করোনায় আক্রান্ত এবং তাদের মাঠে নামার মেরুদণ্ড নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় রয়েছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি, আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর সংঘবদ্ধ ধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায় নেই।

দেশে সুশাসন থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে এভাবে ধর্ষণ-সংঘবদ্ধ ধর্ষণের মহোৎসব চালাতে পারতো না বলেও দাবি করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা।

মানববন্ধনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ারও আহ্বান জানান তিনি।

মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তো…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence