ক্যাম্পাসে ৬৫০টি ফলের চারা রোপণ করেছে কুবি ছাত্রলীগ

১১ জুলাই ২০২০, ০৯:০৮ PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগ। শনিবার (১১ জুলাই) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৬৫০টি ফলের চারা রোপণ করে নেতা-কর্মীরা।

এ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি, বিভাগসমূহের সামনে মোট ৬৫০টি আম, জাম, পেয়ারা, লেবু, চালতা, ডেউয়া, বেলজিয়াম, আকাশী গাছের চারা রোপণ করা হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কয়েক দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ আমরা ৬৫০টির মত চারা রোপণ করেছি। বাকিগুলো হল প্রশাসন, ডিন এবং এস্টেট অফিসকে বুঝিয়ে দিয়েছি।

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশপালনের লক্ষ্যে জুলাই মাস থেকে বৃক্ষরোপণ শুরু করি এবং আজকে ক্যাম্পাসে ৬৫০টি গাছ লাগিয়েছি। এ গাছ লাগানো আগামি ৩ মাস অব্যাহত থাকবে।

'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, বাড়ছে দুর্ঘটনার আ…
  • ২৪ মার্চ ২০২৬
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence