চবি ক্যাম্পাস লকডাউন

০৪ জুলাই ২০২০, ০৮:৩৫ AM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ১৪ দিনের জন্য লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে এই লকডাউন কার্যকর করা হবে।

শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাস সর্বাত্মক লকডাউন করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে জরুরী আলোচনা শেষে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন কর্মচারীদের আবাসিক এলাকা শোভা কলোনীতে দুই জন করোনা রোগী শনাক্ত হয়। এরপর পরই ক্যাম্পাস এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950