জবির আরও এক শিক্ষক করোনায় আক্রান্ত

০২ জুন ২০২০, ০১:২০ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সমাজকর্ম বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ নিয়ে ঈদের দিন থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘করোনা নমুনা পরীক্ষায় সোমবার ফলাফল পজিটিভ এসেছে তাঁর। বর্তমানে ওই শিক্ষকের শারীরিক অবস্থা ভালো থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকতে বলেছেন চিকিৎসকরা। পরিবারের সদস্যরাও সুস্থ থাকলেও হোম কোয়ারেন্টিনে আছেন।’

প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা।’

তিনি জানান, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজন পুরোপুরি সুস্থ। অন্য দু’জনও শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছে বলে তিনি জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬