আরও এক মাস বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৭ এপ্রিল ২০২০, ০২:১০ PM

চলমান করোনা সংকটের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক মাস বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৩১ দিনের এ ছুটি আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'চলমান দুর্যোগ মোকাবেলায় সরকার ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে আগামী ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও গতবছরে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৩১ দিনের এ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করে ছুটির মেয়াদ কম বেশি হতে পারে'। এদিকে ছুটি চলাকালেও ক্যাম্পাসে জরুরী সেবা সমূহ অব্যাহত থাকবে বলে জানান।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে জাবিতে গত ১৮ মার্চ থেকে একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ট্যাগ: জাবি
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬