করোনা আক্রান্ত জবির সেই শিক্ষার্থী সম্পূর্ণ সুস্থ

২৬ এপ্রিল ২০২০, ০৩:০৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এখন সুস্থ। রোববার (২৬ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) থেকে তার ‘করোনা নেগেটিভ’ বলে জানানো হয়। এর আগে গত ২২ এপ্রিল দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।

এর আগে গত ৭ এপ্রিল ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে তিনি করোনা পজিটিভ বলে জানায় আইইডিসিআর। করোনা সনাক্তের ১৫ দিনের মাথায় পুরোপুরি সুস্থ হয়েছেন তিনি।

ওই শিক্ষার্থী জানান, আমার কোভিড-১৯ পজিটিভ আসার ১৫ দিনের মধ্যেই আপনাদের দোয়ায় কোভিড-১৯ নেগেটিভ করতে পেরেছি। এজন্য আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।

করোনা আক্রান্তদের জন্য কি পরামর্শ থাকবে? এমন প্রশ্নের জবাবে মিম বলেন, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে মনোবল। মনোবল অনেক শক্ত থাকলে অর্ধেক সুস্থ হয়ে যায়। এছাড়াও ভিটামিন-সি জাতীয় খাবার ও সবসময় গরম পানির ব্যবহার করতে হবে। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে হবে।

তিনি বলেন, করোনার এই সময়ে আমি সম্পূর্ণ বাসায় ছিলাম। সম্পূর্ণ আলাদা রুমে আমি হোম আইসোলেশনে ছিলাম। খাবার, কাপড়, ব্যবহারের সবকিছু পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে ফেলি। এতে করে আমার পরিবারের সদস্যরা নিরাপদে থাকে। তাদের মধ্যে এই রোগের সংক্রামণ হয়নি। আমার বিষয়টা জানার পর অনেক ভাই, বোন, বন্ধুবান্ধব নক দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগের শিক্ষকরা খোঁজ খবর নিয়েছেন। আপনাদের দোয়া আর ভালবাসায় আমি এখন পুরোপুরি সুস্থ। আমার করোনা নেগেটিভ হওয়াতে এখন সবাই খুশি। আমি সবার কাছে দোয়া চাই।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬