হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষককের মৃত্যু

২৬ এপ্রিল ২০২০, ১২:৩২ PM

© সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আজ রবিবার ভোর ৬টায় নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তিনি মৃত্যুবরণ করেন।

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বাসা নগরের মুরাদপুরে। সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফাইন্যান্স বিভাগের সাবেক সভাপতি ও সিইউসিবিএস’র পরিচালক জাহাঙ্গীর আলম এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া শোক জানিয়েছে চবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬