ফের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়

২৪ এপ্রিল ২০২০, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত (ইনডেক্স জার্নাল ভিত্তিক) জরিপে আবারও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুবি সামগ্রিক অবস্থান এবার এগিয়েছে। বিশ্বের ৭০২৬টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ওপর জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে উদ্ভাবনীতে গতবছরের চেয়ে ২৮ ধাপ এগিয়ে ৪২১তম স্থানে এবং দেশের মধ্যে ১ম, সামাজিক প্রভাব ক্যাটাগরিতে অবস্থান ৫ ধাপ এগিয়ে এবছর ২৩৭ এবং দেশের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। তবে গবেষণায় গতবছরের চেয়ে কিছুটা পিছিয়ে ৪৯৫তম স্থানে এবং দেশের মধ্যে ১০ অবস্থানে রয়েছে।

এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সার্বিক ক্যাটাগরিতে গতবছরও দ্বিতীয় অবস্থানে ছিল খুলনা বিশ্ববিদ্যালয়। এবছরও সে অবস্থান অক্ষুন্ন রয়েছে। ২০১৯ সালে পরিচালিত এ অন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রথমবার দেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক গবেষণায় ৬ষ্ঠ স্থান লাভ করে।

এদিকে আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো এবছরও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে স্থান পাওয়ায় এবং দেশের মধ্যে উদ্ভাবনীতে শীর্ষে থেকে সার্বিক ক্যাটাগরিতে অবস্থান ধরে রাখায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েন।

অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর সদিচ্ছা, সরকারের অবিরাম সহায়তা ও ইউজিসির ঐকান্তিক প্রচেষ্টা এই অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে। এজন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬