করোনা: দুস্থদের সহয়তায় ছবি বিক্রি করবেন জবি ছাত্র

২৩ এপ্রিল ২০২০, ০৬:২৮ PM

© টিডিসি ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে সরকারি ছুটি চলছে। দফায় দফায় ছুটি বৃদ্ধির ফলে বিপদে পড়েছেন নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষেরা। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে নিজের আঁকা প্রিয় ছবিটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী বীর সাব্বির হোসেন।

জবির চারুকলা বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী তিনি। বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক ওয়ালে প্রিয় ছবিটি আপলোড করে সেটি বিক্রির ঘোষণা দেন সাব্বির। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমার করা প্রিয় একটা কাজ! এটা বিক্রয় করতে চাই, যার অর্থ লে আমি আমার এলাকার বিপদগ্রস্তদের মাঝে উপহার হিসেবে দিয়ে দিব।’’

এবিষয়ে বীর সাব্বিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়দের সহযোগিতা করতে ছবি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ছবি সম্পর্কে তিনি বলেন, ছবিটি এক্রেলিক অন ক্যানভাস ২৪/৩০ ইঞ্চি সাইজ। এই ছবিটা পুরান ঢাকার বিউটি বোর্ডিং এর, এটা আমাদের ঐতিহ্য বহন করে। আমার খুব প্রিয় ছবিটি।

কেমন দাম পেলে বিক্রি করবেন জানতে চাইলে বলেন, ১৮-২০ হাজার টাকা দাম হবে ছবিটির। তবে আমি ওই ভাবে দাম চাইবো না, যে কারো সাধ্যের মতে নিতে পারে। ছবি বিক্রির পুরো অর্থই অসহায়দের পেছনে ব্যয় করবো। তাই যিনি ছবিটি কিনবেন তিনিও অসহায়দের সহযোগিতা করবেন।

বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মুখের চামড়া কি খোসার মতো উঠছে, ঋতু পরিবর্তনের এ সমস্যা দূর …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬