সংগঠনের জন্মদিনে হতদরিদ্রদের পাশে কুবি থিয়েটার

১৫ এপ্রিল ২০২০, ০৫:২১ PM

© টিডিসি ফটো

আর্থিক সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে থেকে প্রতিষ্ঠার ৯ম বছর উদযাপন করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রায় ৫১ টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেন সংগঠনটির সদস্যরা।

সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘আহার যোগান; করোনায় কিছু দান বাঁচবে ক্ষুধার্থের প্রান’ ইভেন্টের মাধ্যমে পরিবারগুলোকে ১০ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়ার মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মায়ের চিকিৎসার জন্য ২৫০০ টাকা অর্থ সহায়তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী বলেন, ‘১৪ এপ্রিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর জন্মদিন, আজ থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৮ম বছর শেষ করে ৯ম ববছরে পদার্পন করে, প্রতিবছর এই সময়টাতে আমরা নাটক, রিহার্সেল এ সব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এ বছর এ মহামারীর সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিছু মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি।

তিনি জানান, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ কাজটি করেছি।

আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬