ঢাবি শিক্ষক মোনামী

‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়, একটু ধৈর্য ধরেন’

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ AM
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের এক্স (সাবেক টুইটার) একাউন্টে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট করা হয়। পরে ৫টার পরে অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাগোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এরই মধ্যে, এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসক বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) অনেকেই মেসেজ বা বার্তা পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘ভোরে উঠে দেখি জামায়াতের আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। আপনারা একটু ধৈর্য ধরেন।’

আরও পড়ুন: আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয় বিকাল ৪টায়: জামায়াত

রবিবার (১ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাইগ্রাইনের ব্যাথার কারণে কালকে (শনিবার) আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াতের আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কি একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন।

আলোচিত এ ঢাবি শিক্ষক আরও বলেন, আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো। তার আগে, আজকে দিনের রান্না, ঘরের কাজ গুছাবো। এর পরে যেয়ে, ফেসবুক নিয়ে বসবো। কে কি বললেন, কেন বললেন এসব চর্চা করতে।

সবশেষে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ততক্ষণ দয়া করে একটু ধৈর্য ধরে বসে থাকেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই।

 

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9