আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয় বিকাল ৪টায়: জামায়াত

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ AM
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের এক্স (সাবেক টুইটার) একাউন্টে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অ্যাকাউন্ট হ্যাক করে একটি পোস্ট করা হয়। পরে ৫টার পরে অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। 

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, বিকেল ৪ টার পরপর জামাতের আমিরের এক্স হ্যান্ডেল আইডিটি হ্যাক হয় এবং সাড়ে ৪ টার দিকে একটি অপ্রত্যাশিত পোস্ট হয়ে যায়। পরে জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারের চেষ্টা চালায়। ৫ টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। এবং পোস্ট টি সরানো হয়। কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটি থামাতেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। জিডি করা হয়েছে হাতিরঝিল থানায়।

তিনি আরও বলেন, নারীদেরকে অবমাননা করে পোস্ট করা হয়েছিল যেটা আমিরের মনোভাব ও অন্যান্য পোস্ট বা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যে পোস্ট টি হয়েছে সেটি হ্যাকড হওয়ার কারণেই হয়েছে। সারাদেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা, মানুষের যে সমর্থন তা দেখে কোন একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। 

অন্য এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আমীরে জামায়াতসহ নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা (হ্যাক) করে মিথ্যা ও বিদ্বেষমূলক কন্টেন্ট ছড়ানো হয়েছে। 

তিনি বলেন, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমীরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে আমীরে জামায়াতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট আমীরে জামায়াতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এহসানুল মাহবুব বলেন, আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। 

তিনি আরও বলেন, সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন- যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন। ক্যাম্পেইন টিম স্বচ্ছতা, ডিজিটাল নিরাপত্তা এবং জনসাধারণের সাথে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে। 

ভবিষ্যতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9