করোনা: খাবার রান্না করে ক্ষুধার্ত মানুষের অপেক্ষায় ‘আব্দুল্লাহ মামা’

০৬ এপ্রিল ২০২০, ০৯:০৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন টালমাটাল। থমকে গেছে আর্থ-সামাজিক-রাজনৈতিক সব কর্মকাণ্ড। করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে বাংলাদেশেও। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

জানা গেছে, আয় না থাকায় জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের। তবে তাদের সহযোগিতা করা হচ্ছে সরকারিভাবে। বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগেও তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে।

এরমধ্যেই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের একজন সিকিউরিটি গার্ড। তিনি আব্দুল্লাহ মামা নামেই পরিচিত। নিজ উদ্যোগে ১৫০ জন মানুষের জন্য খাবার রান্না করে কলেজের মূল ফটকে বসে ছিলেন ক্ষুধার্ত মানুষের অপেক্ষায়।

বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিক আহসান জুবায়ের। তিনি লিখেছেন, ‘রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের একজন সিকিউরিটি গার্ড। আব্দুল্লাহ মামা। তার বেতন কতইবা হবে। নিজ উদ্যোগে ১৫০ জন মানুষের জন্য খাবার রান্না করে বসে ছিলেন কলেজের মূল ফটকে। কখন ক্ষুধার্ত মানুষ আসবে।’

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬