ছুটি শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

২৯ মার্চ ২০২০, ০১:০০ PM

© ফাইল ফটো

বাধ্যতামূলক ছুটি শেষে পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ মার্চ) আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য আসার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমণ সফলভাবে সীমিত রাখা গেছে। ৪ এপ্রিল সাধারণ ছুটি শেষ হওয়ার পর যখন জনগণ গ্রাম থেকে ফিরবেন তখন যাতে আবারো করোনা সংক্রমণ না ঘটে, সে বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী নিজেই করোনা ভাইরাসের পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন। এবং টেস্টের পরীক্ষা নেগেটিভ এসেছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নিজের করোনা ভাইরাস টেস্টের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমি করোনায় আক্রান্ত নই। করোনা ভাইরাসের পরীক্ষা করেছি। ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী হোম কোয়ারেন্টিনে নেই জানিয়ে বলেন, অন্যরা যেভাবে রয়েছে আমিও সেভাবে ্আছি। এবং কাজ চালিয়ে যাচ্ছি।

এর আগে বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং মারাও যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।

৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবল নিয়োগ, আব…
  • ২৬ অক্টোবর ২০২৬