স্টিয়ারিংয়ে বাবা, চাকার নিচে ইবি পড়ুয়া ছেলে

২৬ মার্চ ২০২০, ০৯:৪৯ AM

কুষ্টিয়ার মিরপুরে ইঞ্জিন চালিত আলমসাধু উল্টে চাপা পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিহাব নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব আলী মিরপুর উপজেলার চুনিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি ইবির আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, শিহাবের বাবা মনোয়ার কাঠের গুড়ার ব্যবসা করত। পটাং নামক গাড়িতে করে গুড়া নিয়ে রাতে বাড়ি ফিরছিল শিহাব, ছোট ভাই সজিব ও আরেক চাচতো ভাই। গাড়ি চালাচ্ছিলেন শিহাবের বাবা। শিহাব আর ছোট ভাই গাড়ির সামনে ছিল, পথিমধ্যে কুষ্টিয়া মিরপুরের পূর্ব চুনিয়াপাড়ার চেয়ারম্যান মোড়ে আসলে গাড়ির সামনে বিড়াল দেখে গাড়ি ব্রেক করে। তখন তারা দুইভাই গাড়ির নিচে চাপা পড়ে। কোন উপায় না দেখে বাবা অনেক সময় সেখানে বসে থাকে। পরে আশেপাশের কিছু লোক তাদের সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদরের হাসপাতালে নেয়ার সময় মশানবাজার পার হলেই মারা যায় শিহাব।

পারিবারিকভাবে জানানো হয়, মৃত শিহাবের জানাযার নামাজ বেলা ১১টায় নিজ গ্রামের মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে মীরপুর থানার ওসি আবুল কালাম বলেন, ‘যেহেতু নিজেদের গাড়িতে চাপা পড়ে মরে গেছেন, তাই ময়নাতদন্তের প্রয়োজন পড়ে না।’

৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬
ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবল নিয়োগ, আব…
  • ২৬ অক্টোবর ২০২৬