কর্মচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন নজরুল কলেজ অধ্যক্ষ

২৩ মার্চ ২০২০, ০৫:৫৮ PM

© টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন কলেজের অধ্যাক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সোমবার (২৩ মার্চ) নিজেদের বিভাগের পরীক্ষাগারে নিজস্ব অর্থায়নে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় কলেজের অধ্যক্ষ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এটি বিতরণ করেন।

বিভাগ সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) কলেজের মূল ফটকের সামনে সাধারণ মানুষের মাঝে এ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। কলেজের মসজিদের অজুখানায় সাবানের ব্যবস্থা করা হবে। এছাড়াও মূল ফটকের পাশে বেসিন বসিয়ে পানি ও সাবানের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ সাবান দিয়ে হাত ধুতে পারে।

অধ্যাক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী ভাইরাস করোনার ভয়াল প্রাদুর্ভাব থেকে বাঁচতে জীবাণুমুক্ত থাকতে বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। বর্তমান পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন খুবই ভালো উদ্যোগ। আমি আশা করছি ধীরে ধীরে এর উৎপাদন এবং ব্যাপ্তি বৃদ্ধি করা হবে। এজন্য প্রশাসন থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence