বেরোবি আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

১৮ মার্চ ২০২০, ০৬:২৬ PM

© ফাইল ফটো

করোনা আতঙ্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়ায় সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করে নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। বিষয়টি বুধবার বিকালে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু সতর্কতার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে নিজ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান করার জন্য বলা হলো। নিজেকে সুস্থ রাখতে তিনি বাইরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার কথা জানান। এ আদেশ ১৯ মার্চ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে ছুটি আরও বাড়ানো হবে।

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬