১২ বছর পর বেরোবিতে নতুন প্রো-ভিসি

১০ মার্চ ২০২০, ০৬:০৬ PM
অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা

অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ এক যুগ পর প্রথমবারের মতো প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে এ পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার( ১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেয়া হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ১২ (১) অনুযায়ী অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী ৪ বছরের জন্য পো-ভিসি পদে নিয়োগ প্রদান করা হলো। তবে রাষ্ট্রপতি প্রয়োজনবোধ করলে এর আগেই নিয়োগ বাতিল করতে পারেন। প্রো-ভিসি পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ড. সরিফা সালোয়া ডিনা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রো-ভিসির মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করবার সুযোগ করে দেয়ার জন্য মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে কোনো পদে দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের তেমনি সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও অনেক কঠিন। তারপরও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সমস্যার সমাধানে কাজ করে যাবো

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬