ববিতে ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলা

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ PM
বইমেলার উদ্বোধন

বইমেলার উদ্বোধন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়দফা স্মৃতিস্তম্ভের সামনে মেলাটি আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার বিকাল ৪টায় এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় বন্ধুসভার ভাঁজপত্রিকা ‘মুক্ত বাক’র মোড়কও উন্মোচন করা হয়।

মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শিক্ষক প্রোক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান মোহসিনা হোসেন, ড. রহিমা নাসরিন, উন্মেষ রায়, আনজুমান আরা, এস এম আরাফাত শাহরিয়ার ও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, মহান ভাষা আন্দোলনের মাসে একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে এতো সুন্দর একটা আয়োজন করাতে প্রথম আলো বন্ধুসভাকে স্বাগত জানাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এই বইমেলার আয়োজন করেছে এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করার জন্য বইমেলা থেকে আরো সহযোগিতা পাবে। আমি এর সার্বক্ষণিক সাফল্য কামনা করি।

বন্ধুসভার সভাপতি মাহমুদুল ইসলাম শাহীন বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও বইমেলা, মুজিববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও দ্বি-মাসিক ভাঁজ পত্রিকা মোড়ক উন্মোচনের আয়োজন করেছি। যাতে করে বন্ধুসভার বন্ধুদেরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটে।

বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক জান্নাতুন ফেরদৌস বলেন, আজ বইমেলার উদ্বোধনী এবং প্রথম দিনে শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি ছিল। আশা করছি এ বছর গত বছরের থেকে আরো বেশি সংখ্যক বই বিক্রি হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবত নিয়মিতই বিশ্ববিদ্যালয়ে বই মেলার আয়োজন করে আসছে প্রথম আলো বন্ধুসভা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence