নাচে-গানে কুবিতে বসন্ত উৎসব

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৪ PM

© টিডিসি ফটো

নাচ-গানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বসন্ত উৎসব ১৪২৬ পালিত হয়েছে। ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. এনামুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ প্রতিবর্তনের সদস্য এবং বিভিন্ন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

শীতের রিক্ততাকে বিদায় দিয়ে নানা আয়োজনে বরণ করে নেয়া হয় ঋতু রাজ বসন্তকে। সেই বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের গান, নাচ, কবিতা আবৃত্তি এবং অভিনয়সহ নানা আয়োজন করেন তারা।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আবু তাহের বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ভূমিকা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।’

স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬