চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতি সভা ১৫ ফেব্রুয়ারি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৯ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ মার্চ । এ উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক প্রস্তুুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর ওমরগণি এম. ই. এস. কলেজের শিক্ষক মিলনায়তনে।

উক্ত সভায় রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সভার পাশাপাশি থাকবে স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থাও।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দেশে ও বিদেশে অবস্থানকারী চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে সরাসরি বা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।এছাড়াও রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে।

যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬