চবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৫ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়কে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চবি শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক জ্যেষ্ঠ প্রতিবেদক এর সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে জুনায়েদ হাসান জয়কে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এর আগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্র থেকে জানা যায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী ছাত্রলীগ কর্মী ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয় এসে জোবায়েরকে আচমকা বেশ কয়েকবার 'তুই' সম্বোধন করে ধাক্কা দিয়ে সরতে বলে।

কিন্তু এর কিছু সময় পর জুনায়েদ নামে ওই ছাত্রলীগ কর্মীর এক বন্ধু ওই খাবারের দোকানে আসলে সে আবারও জোবায়েরকে ধাক্কা দিয়ে উঠে যেতে বলে। এসময় জোবায়ের বিষয়টি জানতে চাইলে তাকে শার্টের কলার ধরে মারতে উদ্যত হয় ছাত্রলীগ কর্মী জুনায়েদ। ঘটনার সময় উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা জোবায়েরের পরিচয় দিলেও জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ফের অসৌজন্যমূলক আচরণ করে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়েও বিরূপ মন্তব্য করে ওই ছাত্রলীগ কর্মী। চবিসাসের সাধারণ সম্পাদক ও সংগঠনের সাথে এমন ঘটনা অসম্মানজনক ও লাঞ্ছনাকর বলে আমরা মনে করি। যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিঘ্ন করারও একটি অপ্রয়াসও বটে।

ইতোপূর্বেও সাধারণ শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর এমন নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে। তার তার সুষ্ঠু বিচারও হয়েছে। তাই উক্ত ঘটনায় চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীরকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়ের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আগামী তিন (০৩) দিনের মধ্যে ন্যাক্কারজনক এ ঘটনায় দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close