ইবিতে কর্মকর্তা সমিতির আন্দোলন অব্যাহত

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ PM

© টিডিসি ফটো

চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা কমানো, বেতন স্কেল সংশোধনসহ ১৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্ত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় বিভিন্ন অফিসের শতাধিক কর্মকর্তা আন্দোলনে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা জানান, দাবিগুলো আদায়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন এখনো বিষয়টি সমাধান দিতে পারেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন, উপাচার্য মহোদয় বর্তমানে ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি আসলে বিষয়টি নিয়ে আমরা বসে একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, চাকরি অবসরের বয়সসীমা বৃদ্ধি, ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা কমানো, বেতন স্কেল সংশোধনসহ মোট ১৩ দফা দাবিতে ২০১৮ সাল থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

এরপর থেকে দাবি আদায়ে বিভিন্ন সময় আন্দোলন চালিয়ে যান তারা। তবে সর্বশেষ প্রশাসনের আশ্বাসে গত বছরের শেষের দিকে আন্দোলন স্থগিত করে কর্মকর্তা সমিতি। পরে দাবি বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন তারা।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬