ইজিবাইক উল্টে আহত কুবির ৭ শিক্ষার্থী

২২ জানুয়ারি ২০২০, ০৪:৩৯ PM

© ফাইল ফটো

ইজিবাইক উল্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। ২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে কুমিল্লার সাতরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এসময় ইজিবাইক উল্টে বাইকের ভেতর থাকা নিগার সুলতানা বৃষ্টি,লিপি আক্তার মুক্তা, সুমাইয়া আক্তার, সায়রা কবির, সাইদুল ইসলাম, শাহরিয়ার কবির আলভি এবং দিপ্ত চৌধুরী আহত হন।আহতদের তাৎক্ষণিক কুমিল্লার ট্রমা সেন্টারে নিয়ে যান স্থানীয়রা।

আহত হওয়া সাইদুলের সাথে কথা বলে জানা যায়, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কান্দিরপাড় যাওয়ার পথে বাইক চালক সাতরার মোড় ঘুরানোর সময় ইজি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ফলে দিপ্ত চৌধুরি ইজিবাইকের সামনের অংশে চাপা পড়ে। এতে তার কোমরের হাড় ভেঙে যায় আর প্রচুর রক্ত বের হয়। বৃষ্টি ও মোক্তা কাধে ও মাথায় মারাত্মক আঘাত পায়। বাকিদের অবস্থাও কেউ হাতে অথবা পায়ে ব্যাথা পেয়ে জ্ঞান হারান।

এ অবস্থায় স্থানীয় লোকজন আমাদের কুমিল্লার ট্রমা সেন্টারে নিয়ে যান। পরবর্তিতে দীপ্ত চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে তাৎক্ষণিক ধানমন্ডির গ্রীণ লাইফ হাসপাতালে পাঠানো হয়।

দীপ্ত চৌধুরীর আত্মীয়স্বজনের সাথে কথা বলে জানা যায়, দীপ্তর কোমড়ের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে তার পা ট্রাকশানে ঝোলানে হয়েছে। ডাক্তারগণ বলছেন এভাবে তাকে এক সপ্তাহ থাকতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬