কুবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ২

২২ জানুয়ারি ২০২০, ১০:৩২ AM
ছাত্রলীগ নেতা মুনতাসির হৃদয় ও মিরাজ খলিফা এবং রাজু আহমেদ

ছাত্রলীগ নেতা মুনতাসির হৃদয় ও মিরাজ খলিফা এবং রাজু আহমেদ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিককে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসির হৃদয় এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।

এছাড়া এ বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নম্বর কক্ষে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে ওই কক্ষের শিক্ষার্থী রাজু আহমেদকে তিন মাসের জন্য এবং ৩০৩ নম্বর কক্ষের শিক্ষার্থী মুনতাসির হৃদয়কে দুই মাসের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

আগামী সেমিস্টার থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া দত্ত হলের ৫০০২ নম্বর কক্ষের শিক্ষার্থী মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না মর্মে মুচলেকা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার শিকার হন দৈনিক বিজনেস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সজিব বণিক। এ ঘটনায় ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ওই সাংবাদিক।

সেনাবাহিনী অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৯ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রেজাউলের কবর জিয়ারত, ছেলেকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এবার ফেসবুক পেজ হারানোর শঙ্কায় ১১ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তাপমাত্রা আবার কমার পূর্বাভাস, থাকবে কত দিন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬