ব্র্যাক ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত
ব্র্যাক ব্যাংক পিএলসিতে ইউনিভার্সাল অফিসার, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নতুন স্নাতকদের আবেদনের সুযোগ থাকলেও সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিভার্সাল অফিসার, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
গ্রেড: প্রার্থীর যোগ্যতা ও প্রোফাইল অনুযায়ী নির্ধারিত হবে
আরও দেখুন: ১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, আবেদনের বাকি ৫ দিন
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
পদের দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ডিজিটাল ও সরাসরি সেবামাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী জেনারেল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে। কোর ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে কাউন্টারে নির্ভুলভাবে নগদ অর্থ গ্রহণ ও পরিশোধ করতে হবে। গ্রাহকদের আন্তরিক ও দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।
অর্থপাচার প্রতিরোধ (এএমএল) ও গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যাংকের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
আরও দেখুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, হিসাব খোলা এবং অন্যান্য খাতের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। ব্যাংকের অনুমোদিত নিয়ম অনুযায়ী হিসাব খোলা, বন্ধ ও সংশোধন, পে-অর্ডার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসংক্রান্ত অনুরোধ এবং অন্যান্য সেবার আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদনের দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া গ্রাহকের অভিযোগ ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগ বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ, গ্রাহকের অনুরোধ প্রক্রিয়াকরণের সময় প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাংকের নীতিমালা অনুসরণ, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও তা কমানোর ব্যবস্থা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত সময়ে জমা দিতে হবে। লাইন ম্যানেজারের দেওয়া অন্যান্য ব্যাংকিং দায়িত্বও পালন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ও সুনামসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নতুন স্নাতকেরাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন
প্রয়োজনীয় দক্ষতা: প্রার্থীদের মাইক্রোসফট অফিস ব্যবহারে ভালো দক্ষতা এবং ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার জন্য ভালো যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা প্রয়োজন। পাশাপাশি দলগতভাবে কাজ করার সক্ষমতা, গ্রাহককেন্দ্রিক মনোভাব, স্বপ্রণোদিত হয়ে কাজ করার মানসিকতা এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা অ্যাপ্লাই অনলাইন অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।
