বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী যারা

২০ জানুয়ারি ২০২০, ১২:৪৬ AM
সভাপতি ফরিদ ও সাধারণ সম্পাদক তাবিউর

সভাপতি ফরিদ ও সাধারণ সম্পাদক তাবিউর © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল-্ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে সমিতির অষ্টম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. আলী রায়হান সরকার।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে সহ-সভাপতি পদে মো. ফেরদৌস রহমান, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আনোয়ারুল আজিম এবং যুগ্ম সম্পাদক পদে খন্দকার জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

১০টি সদস্য পদে নির্বাচিতরা হলেন-শরিফুল ইসলাম, ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, ড. মো. নুর আলম সিদ্দিক, প্রদীপ কুমার সরকার, ড. বিজন মোহন চাকী, মোছা. রাজিয়া সুলতানা, একেএম কাজী সাজ্জাদ হোসেন, ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, সাব্বির আহমেদ চৌধুরী এবং আসিফ আল মতিন।

স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
  • ২৮ অক্টোবর ২০২৬
বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • ২৮ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ২৫ নভ…
  • ২৮ অক্টোবর ২০২৬
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
  • ২৮ অক্টোবর ২০২৬
সাগর বাঁচাতে বর্জ্য গায়ে সৈকতে ১২ স্বেচ্ছাসেবী
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ট্রেচারে মাঠ ছাড়লেন তাওহীদ হৃদয়
  • ২৮ অক্টোবর ২০২৬