ইবির আইন অনুষদের নতুন ডিন ড. হালিমা

১৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৯ PM
নতুন ডিনের সাথে অতিথিবৃন্দ

নতুন ডিনের সাথে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন।সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় আইন অনুষদের সভা কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন।

এই দায়িত্বগ্রহণের মধ্যদিয়ে তিনি সদ্য বিদায়ী ডিন ও আইন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলাভিষিক্ত হলেন।দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নতুন ডিনকে অনুষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদয়ী ডিনকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায়ী ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার, আল- ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুর অহাব প্রমুখ।

নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই  শিক্ষক লাঞ্চিত…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence