বুকের ব্যথায় চির বিদায় তিতুমীর কলেজ ছাত্রের

১৩ জানুয়ারি ২০২০, ০৫:১৪ PM
আহসান উল্লাহ মুন্না

আহসান উল্লাহ মুন্না

বুকে অতিরিক্ত ব্যথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সে বুক ও পেটের ব্যথায় ভুগছিলেন। হঠাৎ তার বুকের ব্যথা বেড়ে গেলে রাজধানীর উত্তরার একটি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুন্নার মৃত্যু হয়। তার নামাজে জানাযা আজ রাত ৮টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বিষয়টি জানিয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ মুন্না। নিহত মুন্না কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (২০১৭-১৮) সেশনের তৃতীয়বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাদারিপুর জেলার কালকিনি উপজলোয়।

মুন্নার সহপাঠী রেজাউল করিম জানান, মুন্নাকে আমরা ভুলতে পারবো না। সর্বশেষ তার সাথে ডিপার্টমেন্টের ভাইভার সময় দেখা হয়েছিলো। ছাত্র হিসেবে সে যথেষ্ট মেধাবী ছিল। মুন্নার আত্মার মাগফিরাত কামনায় আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করবো।

মৃত্যুর পূর্বে মুন্না বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করেছেন। এছাড়া সে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোক প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, তোর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভাই হারালাম আমি। আল্লাহ তোকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। আমার জন্য যা করেছিলি তুই, সেই ঋণ শোধ কারার সাধ্য আমার ছিল না।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, মুন্না একজন মেধাবী ছাত্র ছিলেন, পাশাপাশি সে আমাদের সহযোদ্ধা। সে দীর্ঘদিন যাবৎ বুকে এবং পেটের অসহ্য ব্যথায় ভুগছিলেন। আমার সাধারণ সম্পাদক সার্বক্ষণিক মুন্নার তত্বাবধানে ছিলেন। আমি মুন্নার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬