প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৬ জবি শিক্ষার্থী

১২ জানুয়ারি ২০২০, ০৯:১৫ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। শনিবার বিকেলে জবি কর্তৃপক্ষ বিষয়টি জানায়।

জানা গেছে, এ বছর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর নাম রয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ প্রাপ্ত জবির মনোনীত শিক্ষার্থীরা হলেন- লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুক, ব্যবসা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে।

হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close