শাবির গেস্ট হাউজ থেকে বিদেশি শিক্ষার্থীর ইউরো চুরি

১২ জানুয়ারি ২০২০, ০৮:২৪ PM
মাইজু আন্নিকা হেক্কিনেন

মাইজু আন্নিকা হেক্কিনেন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গেস্ট হাউজে বসবাস করা একমাত্র বিদেশি শিক্ষার্থী মাইজু আন্নিকা হেক্কিনেনের লকার থেকে ১০০ ও ৩০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও তা আমলে নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মাইজু।

রোববার (১২ জানুয়ারি) তিনি বলেন, গত বছরের ১০ জুন গেস্ট হাউজে তার রুমের লকার থেকে ১০০ ডলার এবং পরে ১৩ সেপ্টেম্বর ৩০০ ইউরো চুরি হয়, যা বাংলাদেশি প্রায় ৪০ হাজার টাকার মতো।

অভিযোগের বিষয়ে মাইজু বলেন, একজন স্টাফ নিয়মিত আমার খোঁজ নিতো। একজন কুক ও একজন ক্লিনারও আসতো। রুমের এক কপি চাবি গেস্ট হাউজের অফিসে জমা ছিল। রুমে না থাকা অবস্থায়ও ওই তিনজন অতিরিক্ত চাবি দিয়ে রুমে যাওয়া-আসা করতো। আমার রুমের লকারের চাবি সবসময় আমার এক ব্যাগে রাখা থাকতো। এছাড়া এর আগেও গেস্ট হাউজের একজন গার্ড আমার সঙ্গে প্রায়ই বিভিন্ন ধরনের হয়রানিমূলক কথাবার্তা বলতো, বিষয়টি প্রক্টরকে অবহিত করলে তিনি এর ব্যবস্থা নেন।

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিদেশী শিক্ষার্থীর টাকা চুরির বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন এখনো পাইনি। তবে আমি নিজেও খোঁজ নিয়ে বিষয়টি দেখব।

প্রসঙ্গত মাইজু আন্নিকা হেক্কিনেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর তৃতীয় সেমিস্টারের (থিসিস) শিক্ষার্থী। তিনি ২০১৮ সালের ৩০ আগস্ট এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের আবাসিক ছাত্রী ছিলেন। হলের খাবার, পড়াশোনাসহ অন্যান্য সমস্যা থাকায় তার আবেদনের প্রেক্ষিতে একই বছরের ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে তার থাকার ব্যবস্থা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬