খুবির ৬ষ্ঠ সমাবর্তনে অপরূপ সৌন্দর্যে গোটা ক্যাম্পাস

২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ AM

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আজ রবিবার ২২ ডিসেম্বর। অনুষ্ঠান উপলক্ষে গোটা ক্যাম্পাস অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে। গতকাল শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ক্যাম্পাসে এ সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়।

সমাবর্তনে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদাচারণায় মুখরিত ক্যাম্পাস। ক্যাম্পাসে বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হলসমূহ, উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো অলোকসজ্জা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ও নগরীর দর্শনীয় স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র পোর্টেট ছবি শোভা পাচ্ছে।

1 (12)

পাঁচ হাজার অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিকমানের বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। এবারই এই প্রথম খুলনায় এ ধরনের আধুনিক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের রাস্তায় চলছে আল্পনা ও অন্যান্য সাজসজ্জা।

খুলনা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতিকে বরণ করার জন্য এখন অধীর আগ্রহে শিক্ষার্থী সহ সকলের অপেক্ষা করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠান স্থলসহ গোটা ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় এবারের সমাবর্তনে ৪ হাজার ৪৭৮ জনকে স্নাতক,২ হাজার ৫৩০ জনকে স্নাতকোত্তর,৫ জনকে এমফিল ও ৮জনকে পিএইচডি এবং ১৭ জনকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি প্রদান করা হবে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ)পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃত্বিতের জন্য ২৩ জনকে গ্লোড মেডেল দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

2 (26)

এদিকে সমাবর্তনের মূল অনুষ্ঠানসূচি অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে মূল অনুষ্ঠানপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করবেন। পরে তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

সমার্বতন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্জনসহ গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বক্তব্য প্রদান করবেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

3 (8)

সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, সামরিক ও বেসামরিক, বিভাগীয়, জেলা পর্যায়ের প্রশাসন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানা হয়েছে।

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই বোনের মৃত্যু
  • ২৯ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ জ্বালানি সরবরাহ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ভিডিওটি ছড়িয়েছি, কিন্তু ধারণ করেছি কিনা? হয়তো এ কারণেই আজ আ…
  • ২৯ অক্টোবর ২০২৬
মাঠ পুনরুদ্ধার আন্দোলন: আগারগাঁও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ফেক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সাইবার বুলিং, …
  • ২৯ অক্টোবর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ২৯ অক্টোবর ২০২৬