তারাকান্দা থানা © টিডিসি ফটো
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কাভার্ডভ্যান গাড়ির চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই বোন হলো তালদিঘি পশ্চিমপাড়ার মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বোন মাদ্রাসায় পড়াশোনা শেষ করে মায়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
আরও দেখুন: রাবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের নিন্দা
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।