রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২-এ জ্বালানি সরবরাহ শুরু

২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ PM
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র © সংগৃহীত

পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম। ইউনিট-২-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের জন্য তৈরি জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। জ্বালানি অ্যাসেম্বলিগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের পর পরবর্তী কার্যক্রমে ব্যবহার করা হবে। এদিকে প্রথম ইউনিট ইতোমধ্যে রিঅ্যাক্টরের সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে পৌঁছেছে, যা বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রসাটম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম ফুয়েল ডিভিশনের অধীনস্থ নাভআসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে তৈরি জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালানটি সম্প্রতি একটি বিশেষ কার্গো ফ্লাইটে অতি সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে।

এর আগে, ইউনিটের-১-এর প্রথম রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় ফ্রেশ জ্বালানির সব চালান সাইবেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছে। রিঅ্যাক্টরের প্রথম জ্বালানি চক্র সম্পন্ন হওয়ার পর এই রিফুয়েলিং হওয়ার কথা রয়েছে।

রূপপুর প্ল্যান্ট সাইটে পৌঁছানোর পর জ্বালানি কন্টেইনারগুলোতে একটি নির্দিষ্ট ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং পারমাণবিক নিরাপত্তা চাহিদা পূরণ নিশ্চিত করতে সকল জ্বালানি অ্যাসেম্বলিগুলোকে বাধ্যতামূলক ভিজুয়াল এবং ইন্সট্রুমেন্টাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে বাংলাদেশ, জেনারেল কনট্রাক্টর এবং জ্বালানি প্রস্তুতকারকের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কমিশনের মাধ্যমে এই পরিদর্শন পরিচালিত হবে।

২০২৬ সালে রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন ইউনিট-১-এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর কোরে পারমাণবিক জ্বালানির প্রারম্ভিক লোডিং সম্পন্ন করে। এরপর রিঅ্যাক্টরটি এ মাসেই তার সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তি স্তরে পৌঁছে, যা বিদ্যুৎ উৎপাদনের দিকে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত।

জাতীয় গ্রিডের সাথে সংযোগ এবং পরবর্তী পরীক্ষামূলক বাণিজ্যিক অপারেশনের আগে, ইউনিটটিকে পাওয়ার অ্যাসেনশন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং নিয়ন্ত্রন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভ করতে হবে।

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর এনপিপিতে রাশিয়ার নকশাকৃত দুটি জেনারেশন ৩+ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এই প্রকল্পের প্রধান ডিজাইনার এবং প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে।

লিটনকে ঘিরে দুঃসংবাদ দিল বিসিবি
  • ২৯ অক্টোবর ২০২৬
‘আমার ভাইকে মার্ডার করা হয়েছে, কী দোষ ছিল তার?’—তাহসিফের খা…
  • ২৯ অক্টোবর ২০২৬
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম
  • ২৯ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 
  • ২৯ অক্টোবর ২০২৬
সাফের টিকিট বিক্রি শুরু রাতে, কিনবেন যেভাবে
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে যা বলছে নৌ-পুলিশ
  • ২৯ অক্টোবর ২০২৬