বাসচাপায় মোটরসাইকেল আরোহী জবি ছাত্রের মৃত্যু

২০ ডিসেম্বর ২০১৯, ০৮:১৪ PM
রওশন জামান বাবু

রওশন জামান বাবু © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাক্তন এক ছাত্রে মৃত্যু হয়েছে। তার নিজ এলাকায় মোটরসাইকেল চালানো অবস্থায় যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

নিহত ওই সাবেক শিক্ষার্থীর নাম রওশন জামান বাবু। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

বাবুর অকাল মৃত্যুতে তার পরিবারসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র গালিব আফসারি তার ফেসবুকে লিখেছেন, ‘বাবু ভাই এভাবে হঠাৎ চলে যাওয়াকেই বুঝি মানুষ-জীবন বলে? আমি সবসময়ই আপনাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের নাসির স্যারের আন্দোলনের সময় আপনার সাথে পরিচয়। আপনি বলতেন, অন্যায় কিভাবে জেঁকে বসে আছে চারদিকে, আমি অবাক হয়ে শুনতাম।

তিনি লিখেছেন, এতো ছোট্ট জীবন, তবুও কি বিপুল আয়োজন আমাদের ভাই। আমাদেরও তো যেতেই হবে। অপেক্ষা করুন, যেখানেই থাকুন, ভালো থাকুন খুব’।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির যুগ্ম আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ ইংরেজি বিভাগের শিক্ষার্থী এ পি এম সুহেল বলেন, রওশন ভাই আর নাই৷ যে মানুষটা আমার বিপদে সব সময় পাশে থাকত সে আজ বাইক এক্সিডেন্টে চলে গেল। মানতে পারছি না। ইংরেজি বিভাগের আমার মত ছেলেরা একজন অভিভাবককে হারালো।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬