জবি সমাবর্তনের উপহার সামগ্রী বিতরণ ৭ জানুয়ারি

১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথম সমাবর্তন ২০২০ উপলক্ষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের গাউন ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। সমাবর্তন প্রত্যাশী গ্র্যাজুয়েটরা স্ব-স্ব বিভাগ থেকে আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারি ২০২০ তারিখে অফিস চলাকালীন সময় (সকাল ৮:০০ থেকে বিকেল ৪:০০) এসব উপহার সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনের জন্য কস্টিউম, ব্যাগ, গিফট সংগ্রহ ও প্রদান সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক ও এআইএস বিভাগের অধ্যাপক ড. মো. আলী নূর কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে ৫ ও ৬ জানুয়ারি, ২০২০ তারিখ গাউন ও উপহার সামগ্রী বিভাগীয় চেয়ারম্যানদের এর নিকট হস্তান্তর করবেন।

বিজ্ঞপ্তি

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ জানুয়ারি ২০২০ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের নেপথ্যে শুধুই কি বা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতার…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬