বাবাকে বাঁচাতে লিভার দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ AM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৮ম ব্যাচের শিক্ষার্থী ঊর্মি আচার্য্য। তার বাবা নারায়ণ আচার্য্য দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছেন। বাবার লিভার প্রতিস্থাপনে তিনিই দিচ্ছেন নিজের লিভারের অংশ। কিন্তু সেই চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। যা দেয়ার সামর্থ্য ওই পরিবারের নেই। তাই সমাজের বিবেকবানদের দারস্ত হয়েছেন তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্টের কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে ট্রান্সপ্লান্টে ঝুঁকি থাকলেও ব্যায়বহুল হওয়ায় ভারতে নিতে পারেনি তার পরিবার। এ কারণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা সবকিছু চূড়ান্ত করে জানান, অক্টোবরের শেষের দিকে যেকোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে। আর বাবাকে লিভারের অংশ দিবেন তার মেয়ে উর্মি আচার্য্য।

এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে পাঁচ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে এবং ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন, আনুষাঙ্গিক খরচ সহ ১৫ লক্ষ টাকার প্রয়োজন। পারিবারিকভাবে ১৫ লাখ টাকা যোগাড় করা অসম্ভব হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছে উর্মির পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ, (পার্সোনাল) – ০১৭০৩৫১৯৯৭৭, ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণা, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য
  • ২৯ অক্টোবর ২০২৬
সব বিষয়ে জিপিএ-৫, চুক্তিবদ্ধ টাকা না দেওয়ায় ওএমআর পাল্টিয়ে …
  • ২৯ অক্টোবর ২০২৬
৬ বছরের শিশুকে হত্যা, কুপিয়ে জখম করা বাবার মৃত্যু হাসপাতালে
  • ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ অক্টোবর ২০২৬