ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার

২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ PM
বস্তায় ঘোড়ার হাড়গোড়

বস্তায় ঘোড়ার হাড়গোড় © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নতুন বাইপাস এলাকায় ৩৫ বস্তাভর্তি ঘোড়ার হাড়গোড়, চামড়া ও নাড়িভুঁড়িসহ বিভিন্ন দেহাবশেষ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে বস্তাগুলো স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব দেহাবশেষ কোথা থেকে এবং কারা সেখানে ফেলে গেছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

স্থানীয়দের ধারণা, এর পেছনে ঘোড়া কেনাবেচা ও মাংসের অবৈধ বাণিজ্যের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি; দেহাবশেষের উৎস শনাক্তে তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষর বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে একটা মিটিং হয়েছে। ঘোড়ার দেহাবশেষ কোথা থেকে কারা নিয়ে এলো, তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। 

তবে এলাকাবাসীর ধারণা, জামালপুরের চড়ে একটি ঘোড়ার হাট রয়েছে। ওই ঘোড়ার হাট থেকে কম দামে ঘোড়া কিনে একটি চক্র হোটেল রেস্তোরায় বিক্রি করে থাকেন। ওই চক্রটি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। 

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সরকারি নম্বরটি বন্ধ পাওয়া যায়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬