কাল থেকে বেরোবিতে শীতকালীন ছুটি শুরু

১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট এবং জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম (ক্লাস, পরীক্ষা) বন্ধ থাকবে।

তবে, এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহ খোলা থাকবে। ৩০ ডিসেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রম এবং ১লা জানুয়ারি থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে। ছুটি চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ থাকবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬