বর্ণিল আয়োজনে ইবিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

১২ ডিসেম্বর ২০১৯, ০৫:৫১ PM
ডিজিটাল বাংলাদেশ দিবসে ইবির র‌্যালি

ডিজিটাল বাংলাদেশ দিবসে ইবির র‌্যালি © টিডিসি ফটো

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সমানে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ, আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ দিবসের পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে সরকার কর্তৃক এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। এরপর ২৬ নভেম্বর ২০১৮ আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close