ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড;
পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার;
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (গ্রেড-১১);
আরও পড়ুন: নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছরের (২৮ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আরও পড়ুন: ৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, আবেদন শুরু ৮ নভেম্বর
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সশস্ত্র বাহিনী বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট