ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ, সম্পাদক খোরশেদ

১১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ PM
সভাপতি মো. আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম

সভাপতি মো. আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে তৃতীয়বারের মতো সভাপতি পদে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক মো. আরিফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. খোরশেদ আলম।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. রেহেনা পারভীন। নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।

সমিতির সহসভাপতি পদে আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল ও কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ জয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হয়েছেন- জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, রিফাত ফেরদৌস, মো. সাদেকুর রহমান, মো. সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, সুনীতি দেবী মণ্ডল, শাওন মিত্র, মো. সানবিন ইসলাম ও মো. সাজেদুল ইসলাম।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬