উত্তাপহীন নির্বাচনে কুবি নীল দলের নিরঙ্কুশ বিজয়

শিক্ষক সমিতির সভাপতি রশিদুল, সম্পাদক স্বপন
১১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ PM
শিক্ষক সমিতির সভাপতি রশিদুল, সম্পাদক স্বপন

শিক্ষক সমিতির সভাপতি রশিদুল, সম্পাদক স্বপন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির সপ্তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ‘নীল দল’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ। তিনি পেয়েছেন ১৪২ ভোট। আর সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। এবারের নির্বাচনে নীল দলের সঙ্গে শুধু ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল। এই কারণ কোন ধরণের উত্তাপ ছাড়াই এবারের শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিত শিক্ষকবৃন্দ হলেন সহ-সভাপতি মো. এমদাদুল হক (১৫৯ ভোট), ড. মো. জুলহাস মিয়া (১৪৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন, কোষাধ্যক্ষ মাহবুবুল হক ভ‚ঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-ফিরোজ আহমেদ এবং কার্যকরী সদস্য পদে মো. জিয়া উদ্দিন ১৭২ ভোট, মো. সাদেকুজ্জামান ১৫২ ভোট, ড. মো. শামিমুল ইসলাম ১৪৫ ভোট, কাজী ওমর সিদ্দিকী ১৪৪ ভোট, মেহেদী হাসান ১৪৪ ভোট, মো. তোফায়েল আহমেদ ১৪০ ভোট ও অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান ১২৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া নির্বাচনে ‘নীল দল’ প্যানেলের বিপরীতে স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তাবাদে বিশ্বাসী ‘সাদা দল’ এর আংশিক প্যানেলের চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ১৯০ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে নবনির্বাচিত শিক্ষক সমিতিকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬