জবিতে তরুণ শিল্পীদের সুরে বিজয় উৎসব

০২ ডিসেম্বর ২০১৯, ১০:০৪ PM

© টিডিসি ফটো

বিজয়ের মাস উপলক্ষে তরুণ শিল্পীদের বাদ্যবাজনা ও সুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বর্ণিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ইউনিয়ন সংসদের উদ্যোগে এ বিজয় উৎস করে বিজয় উৎসবের আয়োজন করা হয়। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে বিজয় উৎসব উপলক্ষে সংগীত পরিবেশন, আবৃত্তি এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আয়োজন নিয়ে ছাত্র ইউনিয়নের জবি শাখার সভাপতি কে. এম মুত্তাকী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে অগ্রণী ভূমিকা রাখছে জবি শাখা সাংস্কৃতিক ইউনিয়ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লড়াই অব্যাহত রাখতে আমাদের আজকের আয়োজন।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রুহুল আমিন বলেন, আমরা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি কিন্তু জাতি হিসেবে পুরোপুরি স্বাধীন হতে পারিনি। ধর্ম-বর্ণ-শ্রেণী পেশা নির্বিশেষে নির্বিশেষে জাতি হিসেবে স্বাধীনতা নিশ্চিতে সাংস্কৃতিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জবি শিক্ষার্থীদের ব্যান্ড দল ট্রাভেলার্স, স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, আবোল-তাবোল, মনের মানুষ, অভিকর্ষ, উদীচী জবি সংসদ। কবিতা আবৃত্তি করে জবি আবৃত্তি সংসদ। এসময় অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close