কুবিতে অর্থনীতি সপ্তাহ'র উদ্বোধন

০২ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ PM

কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে অর্থনীতি সপ্তাহ-২০১৯। অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন অর্থনীতি ক্লাবের আয়োজনে গত রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়াও অর্থনীতি ক্লাবের সভাপতি ড. স্বপন চন্দ্র মজুমদার এবং বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের খেলাধুলা, নাচ, গান, নবীনবরণ ও বিদায়সহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই জাঁকজমকপূর্ণ অর্থনীতি সপ্তাহের।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬