উবারের বাইক থেকে পড়ে আইসিইউতে ইডেনছাত্রী

০১ ডিসেম্বর ২০১৯, ১১:০৪ AM

রাজধানীতে উবারের বাইক থেকে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়েছেন আকলিমা আকতার জুঁই (২৪) নামের ইডেন কলেজের এক ছাত্রী। শনিবার বিজয় স্মরণী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জুঁই ইডেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। আহত জুঁই নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল কালামের মেয়ে বলে জানা গেছে।

তাঁর পরিবার জানায়, রাজধানীর পূর্ব কাজীপাড়া থাকেন জুঁই । সেখান থেকে কোচিংয়ের উদ্দেশ্যে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা দেখে আইসিইউতে রাখার সিদ্ধান্ত দেন।

মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে তিনি নিচে পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসেন চালক (সুমন)। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

 

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close